আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

হযরত মোঃ কালুশাহ্ (রঃ)এর বাৎসরিক ওরশ মিলাদ ও দোয়া মাহফিল উদযাপন-১৫ নভেম্বর-২০২০

 

শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা ২নং কেংড়াছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ের উচুতে হযরত মোহাম্মদ কালুশাহ্ (রঃ) আল্লাহর নৈকট্য লাভের আশায় ধ্যানে মগ্ন থাকেন।এবং স্থানীয় লোকজনের ভাষ্যমতে আল্লাহর ইচ্ছায় তার মনোবাসনা পূর্ণ হয়। ১৯৮৩ সাল থেকে আজ অব্দি প্রতি বছর স্থানীয় লোকজন হযরত মুহাম্মদ কালুশাহ্(রঃ) এর বাৎসরিক ওরশ উদযাপন করে আসছে।তারই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর – ২০২০ইং তারিখ রোজ,রবিবার হযরত মোহাম্মদ কালুশাহ্ (রঃ) এর বাৎসরিক ওরশ উদযাপন হতে যাচ্ছে। প্রতিনিধি জানতে চাইলে সভাপতি মনির হোসেন জানান যেহেতু করোনা পরিস্থিতির কারনে আমরা রাতে ওরশ করার ইচ্ছে থাকলেও করছি না। বাৎসরিক ওরশ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি দিনের বেলা। সভাপতি আরো বলেন অনুষ্ঠানে আসার সময় মুখে মাক্স পড়ে আসবেন।এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। এবং সকল সরকারি বিধি বিধান মেনে হযরত মোহাম্মদ কালুশাহ রহমাতুল্লাহের আস্তানা ও মাজার শরীফে আসার জন্য সকল ভক্ত গনকে বিশেষভাবে অনুরোধ করেন।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ