মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখান প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ নভেম্বর সকাল ১০ ঘটিকায় সিরাজদিখান প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের এর সঞ্চালনায় সিরাজদিখান প্রেস ক্লাবের নিজ কার্যলয়ে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় সিরাজদিখান প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে পুর্ন মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।সিরাজদিখান থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক,পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আজহারুল,প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, উপদেষ্টা সাইদুর ইসলাম অপু, সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন প্রমুখ।