আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন – এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে ৪৯তম জাতীয় সমবায় দিবস- ২০২০ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ই নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সকালে ধামরাই উপজেলা পরিষদের চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিসার পারভীন আশরাফী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা।

এ’সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার কৃষিবিদ নাজনীন নাহার, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক এর উপজেলা সমন্বয়কারী মির্জা তানজীদা সুলতানা, উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্যবৃন্দ,উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ