আবু বক্কর ছিদ্দিক, কক্সবাজার প্রতিনিধিঃ
অধ্যক্ষ মোহাম্মদ হোছন কে মহেশখালী বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ অাজীবন স্মরণ করবে কক্সবাজার জেলার মহেশখালী বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এর স্বনাম-ধন্য অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ হোছাইন এর বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে । ৭নভেম্বর শনিবার সকাল ১১টায় কলেজ অডিটরিয়াম(ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মকছুদ অাহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্টিত বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি । প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, চট্টগ্রাম উত্তর জেলা অাওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অাহমদ কবির, হোয়ানক কলেজে অধ্যক্ষ সরওয়ার কামাল, বান্দরবন সরকারী কলেজের অধ্যাপক ফরিদুল অালম, বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এর প্রতিষ্টাতা সদস্য আলহাজ্ব ফজল আহাম্মদ, বঙ্গবন্ধু মহিলা কলেজের দাতা সদস্য আকতার কামাল চৌধুরী, বড় মহেশখালী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আযাদ, শিক্ষকগণের পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক মো ইউনুছ, প্রভাষক মাহাবুবর রজমানন। প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী অধ্যক্ষকে উদ্দ্যেশ্য করে বলেন, বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন কে মহেশখালী বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ আজীবন স্মরণ করবে , একটি শিক্ষা প্রতিষ্টান অল্প সময়ে সরকারী করনে নিরলস প্রচেষ্টা করার ফসল । নারী শিক্ষা বিকাশে বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এ অতি দ্রুত একটি অাবাসিক হোস্টেল ও একাডেমীক ভবন প্রতিষ্টা করার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি । কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক সরওয়ার কামাল মঞ্জু ও প্রভাষক হোসনে আরার উপস্থাপনায় শিক্ষক গনের মধ্যে উপস্থিত ছিলেন মোকারমা খানম, লাইলুন নাহার, জাফার অালম, মিঠু চন্দ্র পাল, অামান উল্লাহ, মিজানুর রহমান, উকিল অাহাম্মদ, খালেদা বেগম, শাহেনা অাক্তার, অাবু হানিফ, হাবিবুর রহমান, প্রদর্শক গিয়াস উদ্দিন, অাবু কাউছার, গ্রহান্তরিক শওকত মোবাকর সহ কলেজে শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।