মোঃ চান মিয়া লামা প্রতিনিধি :
লামা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড লাইনঝিরি পশ্চিম পাড়া গ্রামের সর্দার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেল শাহজাহান আজ ৬ নভেম্বর ২০২০ইং রোজ শুক্রবার লাইন ঝিরি পশ্চিম পাড়া সর্দার নির্বাচনে গ্রামবাসীর প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। সর্দার নির্বাচনে প্রার্থী হন ৩জন তারা হলেন শাহজাহান,নুরুচাবা, মোঃ নিজাম উদ্দিন, তার মধ্যে শাহাজান বাঘ মার্কা নিয়ে ভোট পান ২৭ নুরুচাবা চাকা মার্কা নিয়ে ভোট পান ২৩ ও নিজাম আনারস কার্কা নিয়ে ভোট পান ১৫। তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে সর্দার নির্বাচিত হন শাহজাহান। তিনি নির্বাচিত হয়ে সকলকে জানান গ্রামের সকলে মিলে-মিশে থাকবে এটা আমার লক্ষ, একের বিপদে অন্যের সাহায্য সকলের কাম্য আপনারা আমাকে তার জন্য সহযোগিতা করবেন।
নির্বাচন পরিচালনা করেন মোঃ দেলোয়ার হোসেন তিনি বলেন নির্বাচন সচ্চ গ্রহনযোগ্য সুষ্ঠু হয়েছে ।
আরো উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ও ১নং ওয়ার্ড মেম্বার আবু সুফিয়ান।