সুজন হাজারী আখাউড়া প্রতিনিধি :
আজ বিকাল ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পৌর শহরের দেবগ্রাম শিমুলতলী বাজারের ২০০ গজ পুবে ব্যাবসায়ী নূরুল ইসলামের বাড়িতে এক চুরি সংঘটিত হয়েছে৷
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে যে, চুরির সময় কেউ ই বাড়িতে উপস্থিত ছিলেন না৷ চোরেরা তাদের বাড়ির পেছনের দরজা ভেঙে বিভিন্ন আসবাব পত্রে রক্ষিত সারে ছয় ভরি স্বর্ণ ও নগদ ৩৬ হাজার টাকা নিয়ে যায়৷
এ সময় বাড়ির লোকজন দাওয়াতে প্বার্শবর্তী গ্রাম নয়াদিলে গিয়েছিলেন ৷
এর আগেও গত কয়েকবছর যাবত অত্র গ্রামে ছিচকে চুরি, ডাকাতি ও রাহাজানিসহ বিভিন্ন ঘটনা সংঘটিত হচ্ছে বিরামহীন ভাবে৷
এ ব্যপারে সাংবাদিকরা নিউজ করলে ও পুলিশ কোন যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না৷
জানতে চাইলে , আখাউড়া পৌর সভার আট নং ওয়ার্ড কাউন্সিলর জনাব বাবুল মিয়া তৃতীয় মাত্রাকে বলেন, অপরাধীরা অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির, তাদের ব্যপারে আমার অবস্থান অত্যন্ত পরিষ্কার ৷ তাদের অতীতে কোনরুপ ছাড় দেই নি, ভবিষ্যতে ও দেব না৷
এ সময় তদন্ত করতে আসা আখাউড়া থানার পুলিশ পরিদর্শক, মো: হাবীব মিয়া বলেন , তাদের বাড়িতে কোন সেফটি ছিলো না, তাদের ও এ ব্যপারে সচেতনতার দরকার ছিল ৷ তবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি দায়ি চোরদের ধরার জন্য৷