আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রায় ৩ কোটি টাকা মুল্যের জায়গা দখল মুক্ত; আটক ১

 

কক্সবাজার প্রতিনিধি :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ও ১ জনকে আটক করা হয় । উচ্ছেদকৃত জায়গার বর্তমান মূল্য প্রায় ৩ কোটি টাকা। ৩ নভেম্বর (মঙ্গলবার) সকালে উক্ত অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। এসময় চকরিয়া থানার একদল পুলিশ উপজেলা আইসিটি টেকনিশিয়ান এরশাদুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কটি চালু হওয়ার পর থেকে এটির উভয় পাশে অবৈধ দখলের প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান পরও একশ্রেণির মানুষ মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাকা ও আধা পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে মহাসড়কে যানজট ও সড়ক দুর্ঘটনা বাড়ছে । এবিষয়ে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, চকরিয়া উপজেলার হারবাং স্টেশনে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ও ১ জনকে আটক করা হয়েছে । এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ