আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আবদুল হাকিম চেয়ারম্যান

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাকিম।

দুর্গাপূজা উপলক্ষে মুক্তিযুদ্ধা আবদুল হাকিম বলেন, “অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।”

তিনি বলেন, “আসুন, মহান মুক্তিযু্দ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।”

দুর্গাপূজা উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ