মেহেদী হাসান
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কথা বলে বিউটি পার্লারে কর্মরত এক নারীকে প্রাইভেটকারে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রাইভেটকার চালক পিন্টু (৩৫) কে এ ঘটনার অভিযোগে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। কাশিমপুর থানার উপ পরিদর্শক (এস আই) এ,কে মানিক ঘটনার বিবরণীতে বলেন অভিযুক্ত আটক পিন্টু অভিযোগকারী নারীর পূর্ব পরিচিত তারা কালিয়াকৌর এলাকায় বসবাস করে। একটি বিউটি পার্লারে কাজ করেন ওই নারী অভিযুক্ত পিন্টু রেন্ট -এ কারে চাকুরী করেন।অভিযোগকারী নারী বুধবার রাতে কালিয়াকৈর এক কিশোরী ও তার ৮ বছরের ছেলে কে নিয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন সেই সময় পিন্টু গাড়ি নিয়ে যাওয়ার সময় তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে উঠায় পরে কথা বলে আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় চটপটি খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। চটপটি খাওয়া শেষে তারা আবার কালিয়াকৈরএর দিকে যায় পথিমধ্যে জিরানী বাজার এলাকায় এসে তার ছেলেও কিশোরীকে হালিম খাওয়ানোর জন্য একটি হালিমের দোকানে বসিয়ে দেয় এর এর মাঝে গাড়িতে বসা নারীকে নিয়ে নির্জন জায়গায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রাইভেট কারের ভেতরেই এবং কাউকে ধর্ষণের কথা বললে জানে মেরে ফেলার হুমকিও দেন। পরে সবাইকে নিয়ে কালিয়াকৈর নামিয়ে পিন্টু দ্রুত চলে যায়। পরে আজ বৃহস্পতিবার ওই নারী আশুলিয়া থানায় মামলা করতে গেলে পিন্টু আশুলিয়া থানায় যে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পরে ঔই নারী আশুলিয়া থানা পুলিশকে জানালে পিন্টুকে আটক করে কাশিমপুর থানায় হস্তান্তর করেন যেহেতু ঘটনাটি কাশিমপুর থানা দিন জিরানী বাজার এলাকায়। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব -এ খোদা জানান ঔই নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন এবং আসামী আটক আছে এবং আইনি প্রক্রিয়াধীন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডি সি ক্রাইম শরিফ (উত্তর) এ ডি সি রেজুয়ান ( উত্তর) এবং এ সি থোয়াই অংপ্রু মারমা (কোনাবাড়ী জোন)