আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে,জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালানা করে ৫৭হাজার টাকা জরিমানা

 

তানভীর আহমেদঃ
বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ফাজিলপুর নামক ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৭হাজার টাকা আদায় করেছেন উপজেলা ভূমি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ।আজ ১৪ অক্টোবর ২০২০ইংমঙ্গলবার দুপুর ১টায় উপজেলা ভূমি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন,২০১০ লঙ্ঘনের অপরাধে ১টি মামলায় ৫০ হাজার টাকা ও অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ ১৯৭৬ লঙ্ঘনের অপরাধে ২টি মামলায় ৭হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছেন। তাছাড়া ৬হাজার ঘনফুট বালু বাজেয়াপ্ত করা হয় ।তাহিরপুর উপজেলার ভূমি কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করেন । তিনি আর বলেন জনস্বার্থে এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ