আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

চট্টগ্রাম – কক্সবাজার মহা-সড়কে ডাম্পার-যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১২

 

কক্সবাজার প্রতিনিধি :

চট্টগ্রাম – কক্সবাজার মহা-সড়কে দ্রুতগামী ডাম্পার ও চকরিয়া সার্ভিসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে । তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া না গেলেও নিহত ডাম্পার চালক বাবু চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের আবু বক্করের পুত্র বলে জানা গেছে । এ দুর্ঘটনায় চকরিয়া সার্ভিসের ১২ জন যাত্রী কমবেশি আহত হয়েছে । তাদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুধবার (১৪ অক্টোবর) দুপুর সোয়া দুইটার সময় কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় ঘটে এ দুর্ঘটনা । স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দুপুর সোয়া দুইটার সময় কক্সবাজার মুখী চকরিয়া সার্ভিস (কক্সবাজার জ ১১-০১৬৮) এর সাথে ডুলাহাজারামুখী দ্রুতগামী ডাম্পার( চট্টমেট্রো ন ৯৩২) মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলে ডাম্পার চালক বাবুর মৃত্যু ঘটে । এসময় ভারি বৃষ্টিপাত হওয়ায় উদ্ধার কাজে বিলম্ব ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা । খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে প্রেরন করেন । মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য মুর্শেদুল আলম চৌধুরী দুর্ঘটনায় চালক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, চকরিয়া সার্ভিসের আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । বাস ও ডাম্পার জব্দ করে লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ