মুহাম্মদ আনোয়ার হোসেন চট্টগ্রাম :
চট্টগ্রাম সন্দ্বীপে ইয়াবা সেবনরত অবস্থায় ২৭০ পিছ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন নাদিয়া সুলতানা (২৬) ও নুর উদ্দীন বাহার(৩৮),
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮’টায় মগধরা ৪নং ওয়ার্ডের হামিদ মাঝির বাড়িতে, এসআই জুলফিকারের নেতৃত্বে, সন্দ্বীপ থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করেন।
এসআই জুলফিকার জানান,
তারা প্রতিদিনের মত ইয়াবা সেবনের আসর বসাই।
এসময় খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি।
এবং ঘটনাস্থলে ২৭০’পিছ ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
তবে প্রধান মাদক ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে জানান, সন্দ্বীপ থানার ওসি মোঃ বশির আহম্মেদ খান।
আসামি নাদিয়া সুলতানা মগধরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হামিদ মাঝির বাড়ির মাদক ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল এর স্ত্রী।
গ্রেপ্তারকৃত অপর আসামি নুর উদ্দীন বাহার মগধরা ৪নং ওয়ার্ডের সামন্দের গো বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, কামরুজ্জামান কামরুল এবং তার স্ত্রী নাদিয়া সুলতানা মিলে দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় তারা অনেক দিন যাবত এ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার এর ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তবে সুশিল সমাজের প্রতিনিধিদের ধারনা, মাদকের ব্যবসায়ী গডফাদারদের অবিলম্বে থামানো না গেলে অত্র এলাকায় দ্রুত মাদক ছড়িয়ে পড়বে।