আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ফটিকছড়িতে ধর্ষণ চেষ্টা মামলায় মুসা মেম্বার গ্রেপ্তার

 

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ির ভূজপুর থানার ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক মহিলাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারায়নহাট ইউপি মেম্বার আবুল মনছুর ওরফে মুসা মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভুজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শেখ আব্দুল্লাহ।

তিনি বলেন, নারায়নহাট ইউনিয়নের পশ্চিম চাঁন্দপুর হরিনমারা গ্রামের মৃত কর্ণরাম ত্রীপুরার মেয়ে কসমতি ত্রিপুরা বুধবার বিকেলে তাকে ধর্ষন চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে ভুজপুর থানায় একটি মামলা করে। অভিযোগ পেয়ে পুলিশ বুধবার রাতেই আবুল মনছুর ওরফে মুসা মেম্বারকে গ্রেপ্তার করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ