মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর রায়পুরে নানা আয়োজনের মাধ্য দিয়ে বায়েজীদ ভূঁইয়ার জম্মদিন পালন করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের সহকারি সচিব। এছাড়াও তিনি জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
তার জম্মদিন উপলক্ষ্যে শনিবার (৩ অক্টোবর) রাতে শুভ জন্মদিন উপলক্ষে ৬নং কেরোয়া ইউনিয়ন লুধুয়া ভূঁইয়া বাড়ির সামনে আড্ডা রেস্টুরেন্টে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কেক কাটা হয় সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, যার হাত ধরে লক্ষীপুরের ১৯ ইউনিট শক্তিশালী এবং ছাত্রলীগের আইকন জনাব শাহাদাত হোসেন শরীফ।
জানা গেছে, বায়েজীদ ভূঁইয়া ১৯৮৩ সালের ৩ অক্টোবর বায়েজীদ ভূঁইয়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী লুধুয়া ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন।
করোনা সঙ্কটের সময়ে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গিয়ে লক্ষ্মীপুরের রাজনৈতিক নেতাদের মধ্যে প্রথম করেনা আক্রান্ত হোন বায়েজীদ ভূঁইয়া।
বায়েজীদ ভূঁইয়ার জন্মদিনে লক্ষ্মীপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক-শিার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।