মোহাম্মদ আনোয়ার হোসেন :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০-১২ জন। আহতদের ক্যাম্পের ভেতরে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের মধ্যে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।