আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে নিলা হত্যাকান্ড: প্রধান আসামি মিজানুরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে আলোচিত স্কুল ছাত্রী নীলা রায় হত্যার প্রধান আসামি মিজানুর রহমানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার কোর্ট ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে মাইক্রোবাসে করে আদালতে পাঠায় সাভার মডেল থানা পুলিশ।

জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করায় গত ২০ সেপ্টেম্বর নিলা রায় নামের এক শিক্ষার্থী ওষুধ নিয়ে রিকশাযোগে বাসায় ফেরার সময় ছুড়িকাঘাত করে হত্যা করে মিজানুর চৌধুরী। পরদিন ২১ সেপ্টেম্বর নিলা রায়ের বাবা নারায়ন রায় বাদি হয়ে মিজানুর রহমান ও তার বাবা আব্দুর রহমানসহ মা নাজমুন্নাহারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। পরে গতকাল শুক্রবার রাতে মামলার প্রধান আসামিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার কর্নেল ব্রিক ফিল্ডস এর পাশের পারভেজের বাড়ি থেকে গ্রেফতার করে আজ দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। ঢাকার রাজিব হাসানের আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, মিজানুর রহমান চৌধুরীর মা ও বাবাসহ তার প্রধান সহযোগী সেলিম পালোয়ানকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তাদের প্রেত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলো আদালত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ