আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

কুলাউড়া রেললাইনের পাশে থেকে ট্রেনে কাটাঁ যুবকের লাশ উদ্ধার

 

রিমন মিয়া কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

সিলেট রেলপথের কুলাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে লংলা স্টেশনের উত্তর পাশে রাউৎগাঁও গ্রামে ভোর রাতে অজ্ঞাত এক যুবকের ট্রেনে কাটা লাশ পাওয়া যায়। ভোরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে রেলওয়ে থানাকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মো. কামাল হোসেইন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আগামীর সংবাদকে জানান, ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়েই এই যুবকের মৃত্যু হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ