আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

র‍্যাব-৭ এর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -৩

চট্টগ্রাম থেকে- হাসান চৌধুরী দিপু :

শুক্রবার  ১১ সেপ্টেম্বর,  বিকালে আনুমানিক ১৬:১৫ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন পুকুরিয়াস্থ তৈলারদ্বীপ ব্রিজ টোলপ্লাজার সামনে কক্সবাজার উখিয়া থেকে চট্টগ্রামে ইয়াবা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০০ পিস ইয়াবাসহ ১. ইসমাইল হোসেন (৩৫), ২. সুমি আক্তার (২৫) এবং ৩. একজন কিশোর (১৭) নামে তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭। উল্লেখ্য যে, তৃতীয় আসামী একজন রোহিঙ্গা।

গ্রেপ্তারকৃত আসামীরা প্রত্যেকে অত্যন্ত সুকৌশলে নিজেদের পরিহিত জুতার সোলের ভিতরে লুকায়িত অবস্থায় ইয়াবা পরিবহন করছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ