আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধু সাইবার ফোর্স সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আফজাল হোসাইন

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বঙ্গবন্ধু সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি আজ ০৯/০৯/২০২০ ইং তারিখে সুনামগঞ্জ জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি আকবর হোসেন সোহেল এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেদুয়ানুর রহমান জাবেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি আজ অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন এর ঘাগড়া গ্রামের কৃতি সন্তান ‘আফজাল হোসাইন’ কে সভাপতি এবং দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন এর বড়ময়দান(রগারপাড়) গ্রামের কৃতি সন্তান ‘শামসুর রহমান’ কে সাধারণ সম্পাদক করে একটি একাত্তর সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নব নির্বাচিত সভাপতি আফজাল হোসাইন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ প্রচার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এবং গুজবের বিরুদ্ধে অনলাইনে প্রচার ও প্রতিবাদ করা সহ নানান সামাজিক কর্মকাণ্ডে ভুমিকা পালনের জন্য বঙ্গবন্ধু সাইবার ফোর্স গঠন করা হয়েছে। তিনি আরও বলেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালনে জেলাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ