আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির নিকট কোভিড-১৯ করোনার সুরক্ষা সামগ্রী হস্তান্তর

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ রোধ কল্পে মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর-২০২০ খ্রীঃ) রাত ৮.৩৫ ঘটিকায় ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন ও দপ্তর সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল এর নিকট উক্ত মন্দির প্রাঙ্গণে মানণীয় প্রধানমন্ত্রীর পক্ষে করোনার সুরক্ষা সামগ্রী (মাস্ক, সাবান, ফ্রেশ ওয়াশ) হস্তান্তর করেন বিশিষ্ট চিকিৎসক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ে কর্মরত কর্মকর্তা ডাঃ নন্দলাল সূত্রধর।
হস্তান্তরকৃত করোনা সুরক্ষা সামগ্রী মধ্যে ৩০০ মাস্ক, প্রায় সমপরিমাণ সাবান ও ফ্রেশ ওয়াশ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন উক্ত মন্দির কমিটির কোষাধ্যক্ষ শ্রী রতন পাল, সহ-সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, প্রচার সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল, সদস্যবৃন্দ- স্বপন পাল (মাষ্টার), স্বপন পাল (কালা) ।
এ’সময় উপস্থিত মন্দির কমিটির কর্মকর্তাবৃন্দ ভক্তবৃন্দের কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত রাখতে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করায় মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী ও ডাঃ নন্দলাল সূত্রধর এর আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির কমিটির সদস্যবৃন্দ।

ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির অঙ্গনে প্রতিদিন শতশত পূর্নার্থী ভক্তবৃন্দের সমাগম ঘটে। করোনা কালে উক্ত মন্দির পরিচালনা কমিটি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানিয়েছে সেই সাথে মন্দিরের প্রবেশ পথের শুরুতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার জন্য বেসিন স্হাপন, মন্দিরের ভিতরও একাধিক স্হানে স্হায়ী বেসিনে পর্যাপ্ত সাবান সরবরাহ করে যাচ্ছে ভক্তদের জনস্বাস্হ্য ও করোনা সংক্রমণ এড়াতে। এ’মন্দির পরিচালনা কমিটি কর্তৃক ডিজিট্যাল ব্যানার টানানোর মাধ্যমে ভক্তবৃন্দের সচেতনতা জন্য যেখানে লিখা আছে সাবান দিয়ে হাত ধোঁয়ার কাজ সম্পন্ন করে মুখে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ