আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় সৈয়দ এমদাদুল বারীর মৃত্যুতে শিউলি আজাদ এমপির শোক প্রকাশ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী আজ সন্ধ্যা ৭টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন; ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

এডভোকেট এমদাদুল বারী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগ ছিলেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বিজলা ক্যাম্পের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এই প্রবীন আওয়ামী লীগ নেতার মহাপ্রয়াণের খবরে সমগ্র জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারীর মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া- ৩১২ সংরক্ষিত নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলি আজাদ) ।

তিনি বলেন জাতির এ শ্রেষ্ঠ সন্তান আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়াবাসী হাড়ালো এক মহীয়সী মানব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ