আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বিদ্যুতের আওতায় কয়েক’শ পরিবার ফটিকছড়ির দাঁমারায় সাড়ে ১১কি.মি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

 

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ি উপজেলার দঁতমারা ইউনিয়নে সাড়ে ১১কিলোমিটার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়নের চেলাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজীত উদ্বোধনী অনুষ্টানের মাধ্যমে উক্ত সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধিনে উক্ত বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের কেছিয়া, নতুনপাড়া, চেলাউজান ও পূর্ব মুসলিম পাড়ার কয়েক শত পরিবারকে বিদ্যুতায়ন করা হয়েছে। আয়োজীত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ (ফটিকছড়ি) চেয়ারম্যান- হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। উদ্বোধক ছিলেন- ডিজিএম চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২- আবুল কালাম আজাদ। আওয়ামীলীগ নেতা মুজিবুল হক মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, দঁাতমারা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জানে আলম, ইসমাঈল মজুমদার, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ জয়নাল আবেদীন, মীর মোরশেদ, কাজি সেলিম, আব্দুল জলিল, তহিদুল আলম, ডাঃ শাহাদাত হোসেন সাজু। বক্তব্য রাখেন- এম. জামাল, কামাল, মুহাম্মদ নাজিম ও আকতার হোসেন প্রমূখ। অনুষ্টান শেষে আমন্ত্রিত অতিথিরা সুইচ টিপে বাতি জালিয়ে প্রকল্পের উদ্বোন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ