নিজস্ব প্রতিবেদক :
গজারিয়ার বীর মুক্তিযোদ্ধা মো: লোকমান হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে। আজ রবিবার বাদ আসর আনারপুরা ঈদগাহ মাঠে এই বীর মুক্তিযোদ্ধার জানাজার নামাজের পর, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমাম রাজ টুলুর নেতৃত্বে সশস্ত্র সালাম জানান গজারিয়া থানা পুলিশ ।
স্থানীয়রা জানান রবিবার সকালে উপজেলা আনারপুরা গ্রামের নিজ বাড়িতে ষ্টোক করে তিনি মৃত্যু বরন করেন । মৃত্যু কালে দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা লোকমান হোসেনে বয়স ছিল ( ৭০)। মৃত লোকমান হোসেনের ছোট ভাই তোফাজ্জল হোসেন জানান, বাবা আহিজ উদ্দিনের ৬ ছেলে ৩ মেয়ের মাঝে ভাই লোকমান হোসেন সবার বড় ছিলেন । মৃত্যু কালে দুই ছেলে এক স্ত্রী সহ অসংখ্য হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন রেখে গিয়াছেন।