আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ফটিকছড়িতে অবৈধ বালু মহলে অভিযান

 

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়িতে অবৈধ বালু মহলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে পাইন্দং ইউনিয়নে বেড়াজালিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ।

এ অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ আদালতকে সার্বিত সহযোগিতা করেন। বেড়াজালি এলাকার ধুরং খালের থেকে অবৈধ ভাবে বালু তোলার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রেজার মেশিন ও জব্দকৃত বালু বাজেয়াপ্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ বলেন, যেখানে অবৈধ বালু উত্তোলন করা হবে সেখানে অভিযান পরিচালনা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ