আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আটক ২

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের হেমায়েতপুরে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছ পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) বিকালে সাভারের হেমায়েতপুরের মুসলিম পাড়া এলাকায় শিহাব ভান্ডারের ভাড়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-পাবনা জেলার আতাকুলা থানার শিমুলচাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৯) ও রাজবাড়ি জেলার পাংশা থানার পাট্টা গ্রামের মৃত মুঞ্জুর মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৭)।

পুলিশ জানায়, আজ বিকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুরের মুসলিম পাড়া এলাকায় ট্যানারী ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহিদুল রহমান বিপিএম, পিপিএম বার ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) হাসান আলী যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ রবিউল এবং মিজানুরকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ট্যানারী ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহিদুল রহমান বিপিএম, পিপিএম বার বলেন, তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের দুইজনকে আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ