হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
সরাইল বিশ্বরোড মোড় এলাকায় একজন ক্রেতার কাছে ফল বিক্রি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাকির নামে এক ফল ব্যবসায়ীর ছুরিকাঘাতে পাশের অপর ফল ব্যবসায়ী তারেক (১৭) নিহত হয়েছে। তাদের দু’জনের বাড়ি সদর উপজেলার বুধল ইউনিয়নে।
আজ সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে। ঘাতক জাকিরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়েছে। হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ