আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

চান্দিনা টু রামমোহন এতবারপুরের রাস্তার বেহাল অবস্থা

 

বিশেষ প্রতিনিধি, এম এ আলম :

চান্দিনা উপজেলার চান্দিনা পৌরসভা হতে রামমোহন বাজার রাস্তার এতবারপুরের রাস্তার বেহাল অবস্থা।এতবারপুর বাজার হতে চান্দিনার দিকে এমন বেহাল অবস্থা রাস্তার যেন দেখার কেউ নেই। প্রতিদিন ৫০ হাজার যাত্রীবাহি যানবাহন চলাচল করে, তাদের ভোগান্তির শেষ নাই সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র-শিক্ষক চান্দিনা উপজেলার প্রায় অর্ধেক মানুষ এই রাস্তায় যাতায়াত করে।বর্ষাকালে বৃষ্টি হলেই ছেলে মেয়ে দেরে হাটুর ওপরে কাপড় উঠিয়ে যেতে হয় স্কুলে,তাছাড়া সাধারণ জনগণের হাট বাজার করতে যাওয়াতেও খুব সমস্যার সম্মুখীন হতে হয়।স্থানীয়দের সাথে কথা বলছিলাম তাদের মধ্যে মোঃ গিফারী আগামীর সংবাদকে বলেন,এই রাস্তার জন্য সত্যিই আমাদের বর্ষাকালে ভোগান্তির শেষ নাই।কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন অতিদ্রুত আমাদের ভোগান্তির অবসান হোক। গ্রামবাসীরও দাবি দ্রুত একটি ইটের সলিং হোক এবং আমাদের ভোগান্তি দুর হোক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ