আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে বিট পুলিশ কার্যক্রম অনুষ্ঠিত

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদ মাঠে এই পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিট অফিসার এস আই মোঃ জুবায়ের মৃধার সঞ্চালনায় ও প্যানেল চেয়ারম্যান মো. আফজাল হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আজাহারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলেক চান মুন্সী, সহ-সভাপতি আজাহার মুন্সী, সহ-দপ্তর সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ইউপি সদস্য মো. কামাল, মো. দুলাল, মোসলেম, সাবেক ইউপি সদস্য মো. সামসুল প্রমুখ।
মোঃআহসানুল ইসলাম আমিন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ