আমিনুর রহমান:
সিংগাইরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শোকসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯শে আগস্ট) বিকাল ৪ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়ন কাউস্নিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব মমতাজ বেগম। তিনি বলেন, জাল যার জলা তার। তেমনি নৌকা যার আমরা সবাই তার। তাই আগামী দিনের নির্বাচনগুলোতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
ধল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি শওকত আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খানের পরিচালনায় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপানায় শোকসভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ভিপি শহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,কৃষকলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন খান, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য এ্যাড. কোহিনুর ইসলাম সানি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ধল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রবিউল হাসান, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ফেরদৌস খান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইনু প্রমূখ।

অপরদিকে একইদিনে সিংগাইর উপজেলা মোটর শ্রমিকলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে সিংগাইর গার্লস স্কুল রোডের আড্ডা ক্যাফে রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিংগাইর উপজেলা মোটর শ্রমিকলীগের আহ্বায়ক আকাশ আহমেদ নয়নের সভাপতিত্বে এবং সদস্য সচিব রিয়াজুল করিম হিরোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ভিপি শহিদুর রহমান শহিদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আজিমপুর দরবার শরীফের পীর উপজেলা আ’লীগের সদস্য আবু নঈম মো: বাশার। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগের সহ সভাপতি আনোয়ারা খাতুন, পৌর আ’লীগের সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক আবু সায়েদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন লিটন, সিংগাইর সরকারি কলেজের ভিপি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু প্রমূখ।