হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
সরাইল উপজেলা শিক্ষা অফিসার,মডেল আব্দুল আজিজ কন্ঠ শিল্পী এফ এ সুমনের নতুন গানে অভিনয় করেছেন সাথে সুস্মিতা সিনহা।
দেশের করোনাকালীন সংকটময় মুহূর্তে সর্বস্তরের মানুষকে বিনোদন দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শিক্ষা অফিসার, মডেল অাব্দুল আজিজ অভিনয় করেছেন কণ্ঠশিল্পী এফ এ সুমন নতুন গানে। গানটির কথা লিখেছেন শতরূপা ভট্টাচার্য এবং সুর ও সংগীত করেছেন রূপক তিয়ারী। আর গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আবদুল আজিজ ও সুস্মিতা সিনহা। সিনেমেটিক গল্প নিয়ে ভিডিওটি পরিচালনা করেছেন সামছুল হুদা। গানটি এরই মধ্যে প্রকাশ হয়েছে ‘চন্দ্র টিভি’ ইউটিউভ চ্যানেলে। চন্দ্র টিভির প্রচার জনপ্রিয়তার শির্ষে। সাবসক্রাইব আর ফেইসবুক শেয়ারে ভাইরাল হতে চলেছে আব্দুল আজিজ অভিনিত নতুন গানটি।
গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘শতরূপা ভট্টাচার্য অসাধারণ গানের কথা লিখেন। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। এছাড়া রূপক তিয়ারীর কথা নতুন করে আর কি বলব। আমি আমার জায়গা থেকে ভালো করে গাইবার চেষ্টা করেছি। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে।
মডেল আবদুল আজিজ বলেন, ‘কিছুদিন আগে আমার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাইজান’ বেশ জনপ্রিয় হয়েছিল। আর এই গানটিও সেই রকম জনপ্রিয়তা পাবে বলে আমি আশা করি। এছাড়া এফ এ সুমন ভাই বেশ ভালো গান করেন। এই গানের ভিডিওতে আমার সঙ্গে ভালো অভিনয় করেছেন সুস্মিতা সিনহা।