আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি শাহ সেলিম প্রধানদের বৃক্ষ রোপন কর্মসূচি

 

বিশেষ প্রতিনিধি, এম কে আলম :

মজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে আজ ২৯ আগস্ট কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি শাহ সেলিম প্রধানদের বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে চান্দিনা উপজেলা কৃষক লীগের আওতায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষক লীগের নেতা কর্মীদের সরব উপস্থিতিতে উক্ত বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি শাহ সেলিম প্রধানদ বলেন” মজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে চান্দিনা উপজেলা কৃষক লীগের আওতায় ২ লক্ষ বৃক্ষ রোপন করা হবে,ইনশাআল্লাহ ” এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন এডভোকেট শিপন,জালাল মেম্বার,মনির, সহ বিভিন্ন নেতা কর্মী। চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি শাহ সেলিম প্রধানদের উদ্যোগে পূর্বেও একদিনে ১০ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। তিনি কৃষক লীগের এই শাখা টি কে পূর্বের যে কোন কমিটির চেয়ে দায়িত্বশীল একটি কমিটির প্রশংসা পাওয়ার দাবী রাখে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ