আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আলহাজ্ব এম এ লতিফ ছিলেন গ্রামীণ সমাজ সেবক- প্রফেসর নাজমুল কলিমউল্লাহ 

 

এম কে আলম, চান্দিনা, কুমিল্লা :

কুমিল্লা জেলার, চান্দিনা থানার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের প্রবীণ স্বনামধন্য সামাজিক ব্যক্তিত্ব ও কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি মরহুম আলহাজ্ব এম এ লতিফ সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী

উপলক্ষে আজ ২৮ আগস্ট রোজ শুক্রবার বাদ জুম্মা কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্সের কমিটি ও এম এ লতিফ ফাউন্ডেশনের (প্রস্তাবীত) পক্ষ হতে কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

উক্ত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি মরহুম আলহাজ্ব এম এ লতিফ সাহেবের কামারখোলা গ্রাম উন্নয়নে ভূমিকার কথা উল্লেখ করে বলেন” মরহুম লতিফ সাহেব ছিলেন গ্রামীণ সমাজ সেবক,তার গ্রামীণ সমাজ সেবার ধারাকে চলমান রাখার জন্য তার সুযোগ্য পুত্র মোঃ খোরশেদ আলম ( বিএসসি) নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।এছাড়া তিনি একজন সামাজিক স্কুল, মাদ্রাসা ও মসজিদের অন্যতম একজন ভূমি দাতা সদস্য ”
এম এ লতিফ দীর্ঘদিন উক্ত মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। এ ছাড়া তিনি কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারখোলা ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়ন -এ কাজ করেছেন।

তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ও তাঁর পরিবার সহ কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্সের ধর্মপ্রাণ মুসলিরা উক্ত মসজিদে মোনাজাত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ