আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মধুপুরে পুকুরে ডুবে চতুর্থ শ্রেনীর ছাত্রীর মৃত্যু

 

মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরের আকাশী ফুলবাড়ী গ্রামের ফারজানা(১০) নামে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। পারিবারিক সুত্রে জানা যায় ফারজানা পার্শবর্তী একটি পুকুরে আজ বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে কয়েক জনকে সাথে নিয়ে গোসল করতে নামে। এক পর্যায়ে তার ওড়না পায়ে পেচিয়ে গেলে সে ডুবে যায় সাথীরা চেষ্টা করে তাকে উদ্ধার করতে না পেরে বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে বাড়ীর লোকজন পুকুরে নেমে খোঁজা খোঁজির পর তাকে মৃত উদ্ধার করে। ফারজানা আকাশী ফুলবাড়ী এলাকার আব্দুল হকের মেয়ে। সে আকাশী ফুলবাড়ী মাদ্রাসার চতুর্থ শেনীর ছাত্রী। এমর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের মাতম বইছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ