আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

“”””””বানের জ্বল””””

 

কবিতা লেখক, ইসমাইল হোসেন :

নাই যে আমার কুল কিনারা
ভাসছি বানের জ্বলে,
কি করি আজ কোন দিকে যাই
ঠাই দিবে কে মোরে।

গরিব আমার পোড়া কপাল
এই কি বিদির খেলা?
ঘরের চালে ঠাই নিয়েছি
বাহন কলার ভেলা।

অট্টালিকার মালিকরা আজ
কোথায় আছো তোমরা
আমাদের এই করুণ দশায়
হবে কি একটু মায়া?

তোমাদের ঐ বিলাসিতার
চাইনা আমরা কিছু,
চাইযে শুধু দুর্দিনে আজ
সাহজ্যের হাত টুকু।

পানিতে আজ ভাসছি তবু
পাইনা খাবার পানি,
কত কষ্ট দিন কাটে আজ
আমরাই শুধু জানি।

হাঁস মুরগি সবই গেলো,
গেলো জমির ফসল
বেচে থাকার কি আর আছে
চক্ষু ভরা জ্বল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ