আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মুজিববর্ষে সাভার উপজেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরকে “মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষের নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশব্যাপী ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ গ্রহন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ, সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মঞ্জুরুল আলম রাজীব, বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু সহিঞ্চু সবুজ পরিবেশ বিনির্মানের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩শে জুলাই ২০২০ খ্রীস্টাব্দ ,) বেলা ১১টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ৩টি গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় তিনি নিজ নিজ এলাকায় রোপণের জন্য প্রত্যেকের হাতে ৩টি করে (ফলজ, বনজ, ও ঔষধি) গাছের চারা তুলে দেন। এ সময় মোট ৫ শতাধিক চারা বিতরন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার (সুমী) এবং সাভার উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্হানীয় আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনেের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ