আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

৯ মাসের গর্ভবতী সৎ মাকে ও বৃদ্ধ পিতাকে  নির্যাতনের অভিযোগ

সাভার প্রতিনিধি :

সাভারে জমি নিয়ে বিরোধের জের ধরে বাবা ও গর্ববতী সৎ মাকে জিম্মি করে প্রবাসী মেয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে গর্ববতী সৎ মা ও বাবাকে উদ্ধার করে পুলিশ।
রোববার সকালে সাভার মডেল থানার উপ পরিদর্শক ( এসআই) মাজাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

গর্ববতী তাইরুন নেছাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগিরা হলেন- সাভার পৌরসভার পাচঁ নং ওয়ার্ডের মাদ্রাসা গলির বাসিন্দা ফারুক আহম্মেদ(৬৯) ও তার দ্বিতীয় স্ত্রী তাইরুন নেছা (৩২)।
অভিযুক্ত ফাহমিদা আহম্মেদ মিম(৩০) ফারুক আহম্মেদের মেজো মেয়ে। সে অস্ট্রেলিয়া প্রবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে জমি ও বাসা ভাড়া নিয়ে বিরোধের জের ধরে অস্ট্রেলিয়া প্রবাসী মেজো মেয়ে ফাহমিদা আহম্মেদ মিম তার বাবার সাথে তর্ক বির্তকে জড়িয়ে যায়।

পরে রাতে বাড়ি ছেড়ে স্বামীকে নিয়ে চলে যায়। তবে আজকে সকালে পুনরায় বাসায় ফিরে এসে ঘর ভাংচুর করে। এসময় বাধা দিলে বাবা ও সহ মাকে একটি ঘরে জিম্মি করে রাখে। জরুরী সেবায় ফোন পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী ফারুক আহম্মেদ বলেন, অনেক ধরে মেজো মেয়ে এমন আচরণ করে আচ্ছে। হজ্বে যাওয়ার পূর্বে ঝামেলা হলেও মিমাংসা করা হয়। ঘটনার কারন জানতে চাইলে তিনি আরও বলেন, আমার কোন ছেলে নেই ,

তাই আমার ভাই ও ভাতিজাদের কিছু জমি দেওয়া হয়। এঘটনার পর মেয়েরা জোড় করে আমার সাভার পৌরসভার বাড়িটি লিখে নেয়। তবে কয়েকটি ফ্ল্যাটের ভাড়া আমি আগে তুলতাম। তবে দ্বিতীয় বিয়ের পর থেকে তারা সেই ভাড়া দিতে অস্বীকৃতি জানায়।

এ নিয়ে কাল রাত থেকে প্রবাসী মেয়ে ফাহমিদা আহম্মেদ মিম ঘরের জিনিসপত্র ভাংচুর করেছে। আর আমার গর্ববতী স্ত্রীকে মারধর করেছে। অভিযুক্ত ফাহমিদা আহমেদ মিম বলেন, তার সৎ মা ও তাকে মারধর করেছে।

সাভার মডেল থানার উপ পরিদর্শক ( এসআই) মাজাহার জানান, ৯৯৯ কল পেয়ে গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী বৃদ্ধকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর মশিউর রহমান সম্রাট বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে আহত নারী ও বৃদ্ধ চাচার সাথে কথা বলেছি তারা চায় সামাজিক ভাবে সুষ্ঠুভাবে সমাধান । তাই আজ রবিবার আমার কার্যালয়ে সন্ধায় পরে বসে বিষয়টি সমাধান করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ