আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

৫ হাজার পরিবারের মাঝে চাউল বিতরণ করেন,  সাবেক এমপি বদি

 মো : আলমগীর , টেকনাফ প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী বঙ্গবন্ধুর স্ব-পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ আওয়ামীলীগ টেকনাফ পৌর আওয়ামী লীগের উদ্যোগে,

পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫ হাজার হত দরিদ্র মহিলাদের মাঝে চাউল বিতরণ করছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি গরীবের বন্ধু আলহাজ্ব আব্দুর রহমান বদি।

মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পযর্ন্ত টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি’র ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার হত দরিদ্র মহিলাদের মাঝে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়েছে।

এসময় সাবেক এমপি বদি বলেন, বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গনভোজের আয়োজন করা হয়েছে। কিন্তু ছেলেরা খাবে মেয়েরা কি করবে।
এ বিষয়ে মাথায় নিয়ে নিজের তহবিল থেকে অসহায় হতদরিদ্র ৫ হাজার মহিলাদের মাঝে এই চাউল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর আক্তার, প্যানেল মেয়র-৩ আরফা বেগম বিএ,

কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ মনির, মহিলা কাউন্সিলর লিলি আক্তার, পৌর ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, আওয়ামী লীগ নেতা আব্দুল কালাম, হাজ্বী আব্দুল গফুর, হাজ্বী নুরুল আলম সহ পৌর আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ