আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় শিশুদের  মাঝে বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

সাভারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় শিশু শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল সাইকেল, ছাতি ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে পৌর এলাকার সোবাহানবাগ এলাকায় আদর আপন সিটিতে সোবানবাগ জামে মসজিদ ও সোবাহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এ ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীর মাঝে এসব পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।

এসময় সোবহানবাগ জামে মসজিদের সভাপতি এম এম মাজহারুল হক আমিনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোবাহানবাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি অলিউর রহমান উজ্জল।

বাইসাইকেল উপহার পেয়েছে সোবহানবাগ এলাকার ১২ জন শিশু-কিশোর। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরো ৫৬ জনকে স্কুল ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগানোর জন্য এ ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসব আনন্দ বিরাজ করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ