আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

৪০ টি মোবাইল ফোন মালিককে বুঝিয়ে দিল পুলিশ

নিজস্ব সংবাদদাতা:

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গুলশান বিভাগের ভাটারা থানা পুলিশের এএসআই আ: জলিল ৪০টি মোবাইল ফোন বিভিন্ন প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে।

৮ফেব্রুয়ারি ২০২৫ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গুলশান বিভাগ ,ভাটারা থানা পুলিশ এ এস আই আ: জলিল জানান, এইচ এম শফিকুর রহমান সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) এর তথ্য প্রযুক্তির সহায়তায় এবং ভাটারা থানার অফিসার ইনচার্জ মাজাহারূল ইসলাম এর নিদেশ ,পুলিশ পরিদর্শক তদন্ত সুজন হক এর দিকনির্দেশনায় ডিএমপি-ঢাকা উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

ভাটারা থানায় কর্মরত এএসআই আঃ জলিল প্রধান তিনি নিয়মিত ডিউটির পাশাপাশি জনস্বার্থে নভেম্বরে /২৪ যোগদানের পর হইতে জানুয়ারী মাসে ৪০টি মোবাইল উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজারমূল্য ১২.০০,০০০/-লক্ষ টাকা।
তিনি আরো বলেন আমাদের মোবাইল উদ্ধার কার্যক্রম আরো ব্যাপকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

তিনি জনসাধারণকে আরো সচেতন ভাবে মোবাইল ব্যবহার ও সংরক্ষণের জন্য দিক নির্দেশনা প্রদান করেন ।

হিরা মোল্লা মোবাইল গ্রাহক তিনি বলেন, আমাদের অসচেতনতা লক্ষ করে কিছু খারাপ প্রকৃতির মানুষ বাসে ওঠার সময়, রাস্তা পারাপার, বাসার মধ্য থেকে জানালা দিয়ে, বাসের জানালা দিয়ে ছো মেরে, দোকান থেকে, ট্রেনে যাতায়াতের সময় এবং কোন কোন ক্ষেত্রে মোবাইলটি ছিনিয়ে নেয় ।

মোবাইল ফেরত পেয়ে হিরা মোল্লা আরো বলেন, তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

মোবাইল ফেরত গ্রাহক মো: নুরে আলম জানান হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেটগুলো দ্রæত সময়ে ফিরে পেয়ে আমি মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ