বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলাসহ সাত মামলার আসামি সাভারের জাকির হোসেন ওরুপে মামা জাকিরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা শনিবার সন্ধায় রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে ।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের কথিত ভাগ্নে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ডিবি পুলিশের সহায়তার জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। সে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক হত্যা মামলাসহ সাত মামলার আসামি ।
সাভার মডেল থানার উপপরিদর্শক তানভীর মোর্শেদ বলেন, ঢাকার চীফ জুডিশিয়াল আদালত জাকির হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।