আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

৩৭ বছরেও চাকরী স্থায়ী হয়নি জাবির ডাইনিং হল কর্মচারীদের’

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি:

চাকরি স্থায়ীত্বকরনের দাবিসহ তিন দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর স্বারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল কর্মচারী সমিতি।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব বরাবর এ স্বারক লিপি প্রদান করেন তারা।

তাদের তিন দফা দাবিগুলো হলো: চাকরি স্থায়ী করা, চাকরীর বয়সসীমা ৬৫ করা এবং ডাইনিং কর্মচারীদের বিমার আওতায় আনা।

এর আগে বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা।

অবস্থান কর্মসূচিতে ডাইনিং কর্মচারী আসাদ মিয়া বলেন, “আমি যখন কাজ শুরু করি তথন আমার বেতন ছিলো ৫০ টাকা। আমি ৩৭ বছর কাজ করে বেতন হয়েছে ৮ হাজার টাকা।

এই টাকা দিয়ে পরিবার এখন আর চলে না। আমাদের চাকুরীও স্থায়ী না। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি প্রশাসনকে কিন্তু কেউ কিছু করছে না।”

ডাইনিং কর্মচারী রোজিনা ইসলাম বলেন, “একজন সাধারণ কর্মচারী যে টাকা বেতন পায় আমরা তার চার ভাগের এক ভাগও পাই না। আমাদের সন্তান যদি ভালো খাবার খেতে চায় আমরা খাওয়াতে পারি না।

আমরা শিক্ষা ভাতা পাই ৫০০ অন্যদিকে কর্মচারীরা পায় ১০০০ টাকা।এই টাকা দিয়ে সন্তানদের কিভাবে পড়াবো। আমরা সব ক্ষেত্রে বৈষম্যের শিকার।”

কর্মচারী সমিতির সভাপতি মনির বলেন, “যখনই কোন প্রভোস্টের কাছে দাবি দাওয়া নিয়ে যাই তারা বলেন আমরা নতুন এসেছি পরে এইসব নিয়ে আলোচনা করবো। তারপর বছর পার হলেও তাদের খবর নেই।

আমরা যখন আন্দোলনে নামি তখন তারা আমাদের আশ্বাস দেন। কিন্তু পরেই তারা সব ভুলে যান। আমাদেরকে দেখার কি কোন মানুষ নেই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটর সভাপতি মোহা. মুজিবুর রহমান বলেন, “ইউজিসি থেকে নিয়ম রয়েছে পোস্ট ছাড়া কাউকে রিক্রুট করা যাবে না। আমি ভিসি ম্যাডামকে জানিয়েছি, তিনি বলেছেন বিষয়টি নিয়ে বসবেন।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ