কে এম নজরুল ইসলাম :
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক গ্রেনেড হামলা প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাতারস্থ আওয়ামী লীগ ফোরামের সহসভাপতি, শিক্ষানূরাগী, সমাজসেবক, রাজনীতিবিদ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. জালাল আহমেদ সিআইপির সমর্থিত উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,
শ্রমিকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (২১ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সিআইপি মো. জালাল আহমেদ। বক্তব্যে তিনি বলেন, ‘৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা এবং ২০০৪ সালে গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা একইসূত্রে গাঁথা।
উভয় ঘটনার সঙ্গে জড়িতরা দেশের স্বাধীনতাবিরোধী শক্তি ‘৭৫-এর খুনিদের রক্ষা করে চাকরির ব্যবস্থা এবং গ্রেনেড হামলাকারীদের বিদেশে পাঠানোর মাধ্যমে পুনর্বাসিত করেছিল।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লোকমান তালুকদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ,
উপজেলা যুবলীগ নেতা আবদুল গাফ্ফার সজিব, পাভেল পাটওয়ারী, আকরাম হোসেন রবিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিথুন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আবু জাফর, স্বপন পাটওয়ারী, ৯নং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুম পাটওয়ারী, ইসমাইল পাটওয়ারী ও ইউপি সদস্য নান্টু মিয়াজী প্রমুখ।