আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুবিতে ছাত্রলীগের একাংশের ছাত্র সমাবেশ 

কুবি প্রতিনিধি :

২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিতে ছাত্র সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) ছাত্রলীগের একাংশ (রেজা গ্রুপ)।

সোমবার (২১ আগস্ট) সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এই ছাত্র সমাবেশটি বের হয়ে ক্যাম্পাসের নানা সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটকের সামনে গিয়ে শেষ হয়।

এসময় ছাত্রলীগের আগামী কমিটির পদ প্রত্যাশী রেজা-ই-ইলাহী বলেন, “২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী আহত এবং নিহত হয়েছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জামায়েত- বিএনপি যেন আগুন সন্ত্রাস আর করতে না পারে সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানকে দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি”

এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আমিনুর বিশ্বাস, মোমিন শুভ, মাহী হাসনাইন, রিফাত আহমেদ সহ আরো অনেকে।

উল্লেখ্য,  ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ