আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

২১শে আগষ্ট উপলক্ষে আশুলিয়া থানা আওয়ামী লীগের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

২০০৪ সালের ২১শে আগষ্ট বলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগষ্ট) বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় আব্বাস শপিং সেন্টারে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়।

আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এবং আহবায়ক ফারুক হাসান তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ৭৫’ এর ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর ষড়যন্ত্রকারীরা মনে করেছিলো এদেশ থেকে আওয়ামী লীগের নাম ও নিশায়া মুছে ফেলবে। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আবার আওয়ামী লীগ। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এসে নতুন করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে মেতে ওঠে। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা ও সেখানে আগত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়। ওইদিন আইভি রহমান সহ ২৪ জন মারা যায়। পরবর্তীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে এই বর্বরোচিত হামলার বিচার করে। আমি এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত যাদের বিচারে রায় হয়েছে তাদের রায় কার্যকর করার দাবী জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফিরোজ কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান এ.বি.এম আজহারুল ইসলাম সুরুজ, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়া, পাথালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে ২১ আগষ্টে আইভি রহমান সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে আগতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ