আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

২০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার লামার বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে গণমাধ্যমে এ তথ‍্য নিশ্চিত করেন মাদকদ্রব্য অধিদপ্তর টেকনাফ জোনের ইনচার্জ সিরাজুল মোস্তফা মুকুল।

আটককৃতরা হলেন, পৌরসভা ৭নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়া এলাকার মৃত মুক্তার আহমদের ছেলে শাহ আলম (৪২) এবং একই এলাকার মৃত মোহাম্মদ হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফের ইনচার্জ সিরাজুল মোস্তফা জানান, টেকনাফ পৌরসভার লামার বাজারে ইয়াবা বিক্রির উদ্দেশ্য অবস্থান করছে,

এমন তথ্যর ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের একটি টিম উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

পরে ধৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ