মোঃ আলমগীর, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে বিভিন্ন মাছের ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধবংস করা হয়।
এ-সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার দায়ে দুইজন জেলেকে এজ মাসের কারাদন্ড প্রদানের আদেশ দিয়েছেন।
দন্ড প্রাপ্তরা হলেন,
টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল এলাকার নজির আহমদের ছেলে আমির হোছন(৪০) এবং লম্বরী এলাকার নাজির হোছনের ছেলে কামাল হেছন(৩৩)।
বুধবার (৮ জুন) টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এবং উপজেলা মৎস্য দপ্তর, টেকনাফের সার্বিক ব্যবস্থাপনায়
টেকনাফ উপজেলার বিভিন্ন মাছঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধবংস করা হয়।
সাগরের নৌযান দিয়ে মাছ ধরার অপরাধে ২ জন মৎস্যজীবিকে প্রতিজনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,সহকারী কর্মকর্তা শহিদুল ইসলামসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, সরকারি নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে মাছ শিকার করার দায়ে ২ জন জেলে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য,সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে হতে ২৩ জুলাই ২০২২ খ্রি. পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে।