আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

১৬ তম দিনে চলমান ফরিদপুর জেলা ছাত্রলীগের সেহেরি বিতরন

শিশির খাঁন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

আজ ২৯ এপ্রিল ১৬ তম পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে রাতে অসহায় গরিব ও ছিন্নমূল লোকদের মাঝে সেহেরির সামগ্রি বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক আফিক বীন ইসলাম অর্ক,সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, ফরিদপুর সদর ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব, ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এর কর্মিরা।

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে রমজান মাসকে কেন্দ্র করে আমাদের সামর্থ্য অনুযায়ী গরীব ও অসহায় জনসাধারণের মাঝে রোজার শুরু থেকেই সেহেরির খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তারা আরো জানান, জেলা ছাত্রলীগের এই কর্মসূচী সারামাস ব্যাপি চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ