শিশির খাঁন, ফরিদপুর জেলা প্রতিনিধি :
পবিত্র রমজান মাসের ১৫ তম দিনেও ইফতার বিতরণ করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। বুধবার(২৮ এপ্রিল) বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ইফতার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক,হানিফ শেখ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, ছাত্রলীগ নেতা বেনজির সহ আরো অনেকে।
তারা জানান, আমরা বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা সব সময় সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে থাকবো, আমাদের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
তারা আরো বলেন, জেলা ছাত্রলীগের এই কর্মসূচি সারামাস চলমান থাকবে।