সুনামগঞ্জ প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার (১৫ই আগষ্ট) তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী দিলোয়ার হোসেন এর স্বাঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল খায়ের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আখঞ্জী, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানিক পাল, যুবলীগ নেতা সজিম আহমেদ, শাহী আলম, জয়শাদ, আলী আজগর, হাবিবুর রহমান, ৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল কাজী, শ্রমিকলীগ নেতা জুনেদ তালুকদার, সামরুল মিয়া, মিজান তালুকদার, ইমানুর মিয়া দিলোয়ার হোসেন প্রমুখ।