আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

হোয়ানক ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের আওয়াতাধীন হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।

২৩ এপ্রিল (শনিবার) বেলা ১২ টায় হোয়ানক টাইম বাজার ইসলামিয়া দাখিল মাদ্রসার হল রুমে হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শান্তি লাল নন্দীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনে ৩ নং ওয়াড়ের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের কোরআন তেলোয়াত ও ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নিপেন্দ্র কান্তি দে এর গীতা পাঠকের মাধ্যমে বর্ধিত সভা শুরু হয় ।

শুরুতেই সূচনা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি শান্তি লাল নন্দী । তিনি সম্মেলনকে ঘিরে সকল ভেদাভেদ ভূলে দলের গঠনতন্ত্র ভাবে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ঠিমকে সহযোগিতা করতে উপস্থিত নেতাকর্মীদের অনুরোধ জানান ।

এছাড়াও বক্তব্য রাখেন, ৮ নং ওয়ার্ডেী সভাপতি ছিদ্দিক আহমদ, সাবেক এমইউপি গোলাম কুদ্দুস, আজিজুল হক, নিপ্রেন্দ্র কান্তি দে, মাস্টার আনচার, এডভোকেট আনচারুল করিম, আশিক মাহমুদ সবুজ,

মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, শামীম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ । এছাড়াও উপস্থিত ছিলেন হোয়ানক ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ